শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

সুন্দরবনের থেকে ৪ দস্যু আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধার

রিপোর্টারের নাম / ২৯৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩, ৯:১১ পূর্বাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

সুন্দরবন থেকে ৪ দস্যু আটক হয়েছে। মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর সূর্যমুখী খাল থেকে তাদেরকে আটক করে মোংলা থানা পুলিশ ও বাগেরহাট ডিবি পুলিশ। আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, লাঠিসোঠা ও নৌকা। মোংলা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটের সময় মোংলা থানা পুলিশ ও বাগেরহাট ডিবি পুলিশের যৌথদল অভিযান চালিয়ে সুন্দরবনের শ্যালা নদীর সূর্যমুখী খাল থেকে ৪দস্যুকে আটক করেন। আটককৃত দস্যুরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত আহাদ আলী শেখের ছেলে ফজলু শেখ (৪২), সিকিরডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেড়িখালীর মৃত জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল (৪০), জিগিরমোল্লার নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ। আটক দস্যুদের কাছ থেকে ১টি কাঠের বাটসহ দেশীয় তৈরী একনালা বন্দুক, ১টি দেশীয় তৈরী ওয়ান সুটার গান, ৭টি সীসার কার্তুজ, ২টি কাঠের বাটসহ রামদা, ১টি লোহার হাতুড়ি, ১টি লোহার পাইপ, ৪টি টর্চ লাইট, ৪টি গামছা, ১০টি নাইলনের রশি, ২টি স্কচ টেপ, ৪টি লাঠি, ২টি মানকি টুপি ও ১টি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে। দুপুর পৌনে ১টার দিকে আটক দস্যুদেরকে জব্দকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ বাগেরহাট জেলা পুলিশ সুপারের দপ্তরে পাঠিয়েছে মোংলা থানা পুলিশ।

এদিকে মুখ বাঁধা দস্যুদের ছবি ও ভিডিও ধারণে ছিলো মোংলা থানা ও বাগেরহাট ডিবি পুলিশের বাঁধা। এ বিষয়

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপারের মিডিয়া সেল দপ্তরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানাবেন জেলা পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর