রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু আজ থেকে, জুড়ে দেয়া হয়েছে শর্ত

রিপোর্টারের নাম / ২৬০ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩, ৪:১৭ অপরাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলা :

আজ রবিবার থেকে শুরু হচ্ছে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম। বনবিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে গোলপাতা আহরণে রবিবারই বনের অভ্যন্তরে প্রবেশ করবেন নৌকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাওয়ালীরা। রবিবার থেকে শুরু হওয়া এ মৌসুম চলবে ৩১ মার্চ পর্যন্ত।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ষ্টেশন অফিসার মোঃ ওবায়দুর রহমান জানান, রবিবার (২৯ জানুয়ারী) থেকে গোলপাতা আহরণকারী বাওয়ালীদেরকে পাস পারমিট (অনুমতিপত্র) দেয়া হবে। এরপর পাস নিয়ে উপকূলের বন নির্ভরশীল বাওয়ালীরা বনের প্রবেশ করবেন। বনে ঢুকে নির্ধারিত কুপ থেকে গোলপাতা কেটে তা নৌকায় তুলবেন তারা। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জে দুইটি গোলপাতার কুপ হয়েছে। একটি হলো শ্যালা গোলপাতা কুপ আর অপরটি হলো চাঁদপাই গোলপাতা কুপ। এ গোলপাতা আহরণে থাকছে শর্তও। গোলপাতা আহরণের সময় বনের অন্য কোন ধরণের গাছপালা কাটা যাবেনা। কোন বাওয়ালী যদি গোলপাতার পাশাপাশি অন্য প্রজাতির গাছ কাটেন কিংবা বনের ক্ষতি করেন তাহলে তাদের বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ২৯ জানুয়ারী থেকে শুরু হওয়া গোলপাতা আহরণ মৌসুম চলবে ৩১ মার্চ পর্যন্ত।

এ মৌসুমে শ্যালা কুপ থেকে ৪ হাজার মেট্টিক টন ও চাঁদপাই কুপ থেকে ৩ হাজার মেট্টিক টন গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তিনি আরো বলেন, গত মৌসুমে প্রতি কুইন্টাল গোলপাতা আহরণে রাজস্ব নেয়া হয়েছিলো ২৫ টাকা, আর এবার তা বাড়িয়ে করা হয়েছে প্রতি কুইন্টাল ৬৮ টাকা। তবে দিনকে দিন গোলপাতার ব্যবহার কমে আসায় কুপ থেকে গোলপাতা আহরণের পরিমাণ কমে আসছে। এবারও টার্গেটের তুলনায় খুব কম পরিমাণ গোলপাতা আহরণ হবে বলেও জানান বনবিভাগের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর