শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

সুন্দরবন থেকে ১৬ কেজি হরিণের মাংস এবং হরিণ ধরা ফাঁদ ও ইঞ্জিনচালিত ট্রলারসহ আটক দুই শিকারী

রিপোর্টারের নাম / ২৯০ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩, ১:৪৮ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি :

সুন্দরবন থেকে ১৬ কেজি হরিণের মাংস, হরিণ ধরা ফাঁদ ও ইঞ্জিনচালিত ট্রলারসহ আটক দুই শিকারীকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারা সুন্দরবনের ভিতরে হরিণ শিকার করছিলেন। রবিবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের আওতাধীন ডিমেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের মো. ইদ্রিস আলী (৪০) ও চর লাঠিমারা গ্রামের মো. নিজাম উদ্দিন (৪৫)। আটক শিকরীদের সোমবার (২৩ জানুয়ারি) সকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছবুর জানান, শনিবার সন্ধ্যায় তিনি বনরক্ষীদের নিয়ে নিয়মিত টহলকালে ডিমের চর এলাকার খালে একটি ফিশিং ট্রলার দেখতে পান। এসময় ওই ট্রলারে থাকা লোকজন বনরক্ষীদের দেখতে পেয়ে দ্রম্নত ট্রলার চালিয়ে বনের কিনারায় চলে যায়। একপর্যায়ে ট্রলারটি ফেলে কয়েকজন লোক লাফিয়ে বনের মধ্যে পালিয়ে যায়। পরে ট্রলার তল্লাশি করে ১৬ কেজি হরিণের মাংস ও ১৫০ ফুট হরিণ ধরা নাইলনের দড়ির ফাঁদ পাওয়া যায়। পরবর্তীতে টহলদরের বনরক্ষীরা চোরা শিকারীদের ধরতে বনে তল্লাশি অভিযান শুরু করেন। প্রায় ঘন্টাখানেক পর দুই শিকরীকে ধরতে সক্ষম হন তারা। শিকারী দলের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

সুন্দরবনের পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার সুফল রায় জানান, আটক শিকারীদের নামে বন আইনে মামলা দিয়ে সোমবার সকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উদ্ধার হওয়ার ১৬ কেজি হরিণের মাংস আদালতের নির্দেশনা অনুযায়ী মাটিচাপা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর