শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

সুবর্ণচরে আওয়ামী লীগ নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রিপোর্টারের নাম / ১১৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ

আহসান হাবীব, স্টাফ রিপোর্টার।

 

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজ সেবক, প্রবীণ রাজনীতিবিদ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আব্দুর রব রবিবার বেলা ১১টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে এন্তেকাল করেন, ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আব্দুর রব- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার দলের দফতর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে প্রধানমন্ত্রী ডাঃ আব্দুর রব-এর রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ডাঃ আব্দুর রব-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা আওয়ামী লীগ, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব, চরজুবিলী ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান।

মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহাজাহান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী, বায়তুশ শরফ মসজিদের খতিব, মাওলানা আবুল হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রবিবার বিকাল ৫ টায় জানাজা শেষে স্থানীয় বায়তুস সালাম জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর