শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

সুবর্ণচরে আলহাজ্ব মাওলানা ছানা উল্যাহ জামে মসজিদের কমিটি গঠন

রিপোর্টারের নাম / ৯৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪, ১২:১৩ অপরাহ্ণ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

 

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে আলহাজ্ব মাওলানা ছানা উল্যাহ জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আবুল কাশেম মিয়া সভাপতি ও নিজাম উদ্দিন সাদ্দামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

 

বুধবার (২৯ মে) রাত ৯ টায় হারিছ চৌধুরী বাজার নবপ্রত্যয় যুব সংগঠনের অফিস কক্ষে মাওলানা জয়নাল আবেদীনের সঞ্চালনায় আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়।

 

 

 

কমিটিতে অন্যান্যরা হলেন, সহ সভাপতি পদে হাজী রফিক উল্যাহ জমিদার, সহসাধারণ সম্পাদক পদে রুবেল চৌধুরী, ক্যাশিয়ার পদে হাফেজ ইব্রাহীম।

 

সুবর্ণচরের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন মরহুম আলহাজ্ব মাওলানা ছানা উল্যাহ সাহেবের একমাত্র পুত্র সন্তান মিলাদ হোসেনের ১০ শতাংশ জমি দানের মধ্য দিয়ে অত্র মসজিদ নির্মাণের সূচনা হয়।

 

মাওলানা ছানা উল্যাহ সাহেবের নামে মসজিদের নামকরণ করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী।

 

আলহাজ্ব মাওলানা ছানা উল্যাহ জামে মসজিদের সভাপতি, আবুল কাশেম মিয়া বলেন, সুবর্ণচরের একজন প্রবীন আলেমের নামে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সমাজের সকলকে ধন্যবাদ জানাই, সবাইকে অত্র মসজিদে সার্বিক সহযোগিতার আহবান জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর