শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

সুবর্ণচরে খালে মিললো ৫ সন্তানের জননীর লাশ 

রিপোর্টারের নাম / ১৯৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪, ১০:২৮ অপরাহ্ণ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

 

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূকে হত্যার পর মরদেহ খালে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও নিহতের স্বজনেরা তাৎক্ষণিক হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।

নিহত হালিমা বেগম (৪৭) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরপানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ৫ ছেলের জননী ছিল।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানা উল্যাহ গ্রামের মালেক খাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ। এর আগে, গতকাল বুধবার রাতে এ হত্যাকান্ড ঘটে বলে ধারণা করছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত নারী একাই স্বামীর বাড়িতে থাকতো। গত ১০-১২ বছর তার সাথে স্বামীর সম্পর্ক কম। তার ৫ ছেলের কেউই তার সাথে সব সময় থাকত না। তারা সপ্তাহে একবার আসত। সে প্রায় একাই ঘরে থাকত। গতকাল সে জেলা শহর মাইজদী থেকে সন্ধ্যার দিকে নিজ বাড়িতে আসে। প্রতিদিনের ন্যায় যথারীতি রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তার দুই পা বাধা মরদেহ বাড়ির পাশে মালেক খালে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

 

চরজব্বর থানা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যা নিশ্চিত করেন। নিহত নারীর বাম চোখে ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। একই সাথে পুলিশ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর