শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

সুবর্ণচরে জমি দখল করে ধান চাষ ও মাছের প্রজেক্ট লুট, ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার / ১১৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

 

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড চর আক্রাম উদ্দিনে শত শত একর জমি দখল করতে একদল ভূমি দস্যু জোট বেঁধে নেমেছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে জোরপূর্বক ধান চাষ, মাছের প্রজেক্ট দখল এবং প্রজেক্টের মাছ ধরে বিক্রি করে দিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। মেঘনা উপকূলীয় খাস ও ব্যক্তি মালিকানাধীন এসব জমি দখলে নিচ্ছেন প্রভাবশালী একটি মহল।

দখলমুক্ত চেয়ে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় লোকজন। সোমবার (২০অক্টোবর) বিকেলে মোহাম্মদপুর ইউনিয়নের কামাল বাজারে আয়োজিত সমাবেশে বাদশা মিয়ার পুত্র মোস্তফা ভুট্টো(৪৫), নুরুল হুদার পুত্র ইসমাইল হোসেন( ৪৪),মোঃ হেলাল( ৫০), বেলাল(৫২), দেলোয়ার টেইলর( ৪২),আক্তার( ৪৫),বাবুল (৩৪), রাশেদ,( ২৮), মাসুদ (৩২)সহ আরো কয়েকজনের নাম উল্লেখ করেন তারা।তাদের বক্তব্যে অবৈধ দখলের কথা তুলে ধরেন ভুক্তভোগী স্থানীয় লোকজন।

 

প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, কিছুসংখ্যক রাজনৈতিক ব্যাক্তি প্রভাব খাটিয়ে চর আক্রাম উদ্দিন ও চর বায়োজিদ মৌজার শত শত একর মালিকানাধীন ও খাস দখল, মৎস্য প্রজেক্ট দখল, প্রজেক্টের লক্ষ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়, দখলকারীরা উল্টো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমরা এ মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

 

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম, নাহিদ,মাইন উদ্দিন,জাকির হোসেন দুধু, নুর উদ্দিন মাঝি,জাবেদসহ প্রায় শতাধিক লোকজন।

 

এ বিষয়ে জানতে চাইলে মোস্তফা ভূট্রো ও বেলাল হোসেন জানান, কোন প্রকার দখলদারিত্বের সাথে আমরা জড়িত নয়, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমাদের দলীয় কিছু লোকজন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

 

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর