শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

সুবর্ণচরে পাওয়ার টিলার চাপায় প্রাণ গেলো স্কুল শিক্ষার্থীর

রিপোর্টারের নাম / ১৩৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, মে ১৮, ২০২৪, ১০:৫২ অপরাহ্ণ

আহসান হাবীব, স্টাফ রিপোর্টার।

 

নোয়াখালী সুবর্ণচরে আবারও অবৈধ পরিবহন পাওয়ার টিলারের চাপায় রিয়াদ হোসেন বাপ্পি (৭) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে বান্ধেরহাট হাট নামক স্থানে এ ঘটনা ঘটে। বাপ্পী রেজোয়ানুর রহমান রিজুর এর পুত্র। সে পূর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিয়াদ হোসেন বাপ্পী সকালে বাড়ির পাশে বান্ধেরহাটে আসছিল হঠাৎ মাটি পরিবহণকারী বেপরায়া গতির একটি পাওয়ার টিলার বাপ্পীকে চাপাদেয়। পাওয়ার টিলারের চাপায় ঘটনাস্থলেই বাপ্পী মারা যায়।

দীর্ঘদিন যাবৎ স্থানীয়রা এ অবৈধ পরিবহন পাওয়ার টিলারের বেপরায়া চলাচলের বিষয়ে প্রতিবাদ করলেও কোনো ব্যবস্থা নেইনি বলে অভিযোগ করেছে এলাকাবাসী। তাহারা অভিযোগ করে বলেন,পাওয়ার টিলারগুলো শুধু জমি চাষের কাজে ব্যবহারের অনুমিত থাকলেও কেউই তা মানছে না। পাওয়ার টিলার গুলো বেশির ভাগ ব্যবহার হচ্ছে অবৈধভাবে মাটি পরিবহণ,ইট বাটায় কাচা গাছের জ্বালানি পরিবহণ, গাছের গুড়ি পরিবহণসহ নানান কাজে অবৈধ ব্যবহার চলছে।

এঘটনায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ মো.কাওসার আলম ভূঁইয়া জানান, এখনো লিখিত অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর