রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব  আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সমর্পণ

সুবর্ণচরে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ

রিপোর্টারের নাম / ১৭৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩, ২:২১ অপরাহ্ণ

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

 

নোয়াখালী সুবর্ণচরে শীতার্তদের মাঝে পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকেল ৩ টায় নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে “পাশে আছি সব সময় শীতার্তদের মাঝে”এই স্লোগানকে সামনে রেখে চরজব্বর থানা প্রাঙ্গণে গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

 

কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, , চর জব্বর থানা অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাস, তদন্ত ওসি জয়নাল আবেদীন, এস আই সালেহ উদ্দিন , এস আই তৌহিদ মুরাদ, এস আই মোজাম্মেল হোসেন, এস আই মনির হোসেন, এস আই আনিস মাহমুদসহ চর জব্বর থানার পুলিশ সদ্যসগণ, চর আমান উল্যাহ ইউনিয়নের ইউপি সদস্য মো সিদ্দিক উল্যাহ ও এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ।

 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজের সকল সচেতন নাগরিক এগিয়ে এলে অসহায় মানুষ গুলো একটু স্বস্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর