সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

সুবর্ণচরে বন্যার পানি নিরসনে কাজ করছে নবপ্রত্যয় যুব সংগঠন 

রিপোর্টারের নাম / ১০৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, আগস্ট ২৮, ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

 

নোয়াখালী সুবর্ণচরে খাল পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে নবপ্রত্যয় যুব সংগঠন।সুবর্ণচরে জলাবদ্ধতার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির অবনতি ঘটেছে। বর্তমানে উপজেলার ৮টি ইউনিয়নে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। চার দিন ধরে বেশির ভাগ ঘরবাড়ি জলমগ্ন হয়ে আছে।

 

বিভিন্ন খাল ও বিলের পানি নিষ্কাশনে সুব্যবস্থা না থাকায় এবং খালে কতিপয় অসাধু কর্তৃক বেজাল, বিন্তি জাল, ও বাঁধ দিয়ে রাখায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

 

উপজেলার চরজুবিলী ইউনিয়ন, চরজব্বর ইউনিয়ন, চর ওয়াপদা ইউনিয়ন, চর আমানুল্লাহ ইউনিয়নের নিম্নাঞ্চলের বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। কয়েক দিনের টানা বর্ষণ ও জোয়ারে মেঘনা নদীসহ জেলার সব কটি খালের পানি বাড়ছে বলে জানিয়েছে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড। এতে কয়েক হাজার পুকুরের মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে আমন ধানের খেতসহ শত শত হেক্টর জমির শাকসবজি।

 

এদিকে ফসল হারিয়ে কৃষকদের মাঝে চরম হতাশা নেমে এসেছে। বেশির ভাগ কৃষক এনজিও, ব্যাংক অথবা চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণে টাকা এনে ধানের আবাদ করেছে। এখন বন্যায় ফসলহানিতে তারা দুই চোখে অন্ধকার দেখছে।

 

জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের নির্দেশনায় স্বেচ্ছায় শ্রম দিয়ে কাজ করে যাচ্ছে নবপ্রত্যয় যুব সংগঠনের সদস্যবৃন্দ।

 

এ সময় তারা বলেন,তারুণ্যের কর্মে আমরা আগামী প্রজন্মকে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দিতে চাই। এরই ধারাবাহিতায় খাল পরিষ্কারের কাজ করেছি। দেশের প্রত্যেক নাগরিকের উচিত নিজ অবস্থান থেকে খাল পরিস্কার রাখা, তবেই দেশ, প্রকৃতি ও পরিবেশ সুন্দর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর