সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

সুবর্ণচরে বেড়িবাঁধে বালির কারণে জনদুর্ভোগ চরমে

রিপোর্টারের নাম / ৩৭৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ণ

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

 

 

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ১নং সুইচ গেইট থেকে মুজিবনগর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বেড়িবাঁধ কাঁচা রাস্তা।

 

 

স্থানীয় বাসিন্দারা বলছেন, ছোট বড় গর্তে ভরা এই রাস্তায় বর্ষার মৌসুমে কোনোরকমে চলাচল করা গেলেও শুকনো মৌসুমে বেড়িবাঁধের উপর বালির কারণে চলাচল করা মোটেই সম্ভব নয়। তা ছাড়া বর্ষা মৌসুমেও বিভিন্ন যানবাহনের চাকা গর্তে আটকে যাচ্ছে। ঘটছে নানা দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তা পাকা বা সলিং করা হোক।

 

 

খোঁজ নিয়ে জানা যায় এই পথে একরামনগর, দশের দোকান, পাংখার বাজার,১ নং সুইচ গেইট, মন্নান সারেং দোকান, পন্ডিতের হাট, হারিছ চৌধুরী বাজার চরজুবিলী ইউনিয়ন পরিষদে যেতে হয়। প্রতিদিন পাঁচ গ্রামের মানুষ হেঁটে, মোটরসাইকেলে, বাইসাইকেলে চলাচল করে। এলাকার চাষিরা উৎপাদিত সবজি বিভিন্ন বাজারে আনা-নেওয়া করেন রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ ছোট ছোট বিভিন্ন যানবাহনে।

 

 

স্থানীয় বাসিন্দারা জানান, এ অঞ্চলের সবজি সারা দেশে সরবরাহ করা হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন পথচারী, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এবং চাষিরা তাঁদের উৎপাদিত সবজি বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে আনা নেওয়া করে।

বর্ষা মৌসুমে, এই রাস্তার ছোট বড় গর্তে পানি জমে যায়। তখন গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটেও চলাচল করা দায়। শুকনো মৌসুমে ধুলাবালিতে চলাচল করা কঠিন। অধিক বালির কারণে শিশু ও বয়স্কদের জন্য এই রাস্তায় চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে স্বাভাবিকভাবে চলাচলের আর উপায় থাকে না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না এই অচলাবস্থার কারণে, হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তা ছাড়া রাস্তার ছোট-বড় গর্তে ঘটছে দুর্ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর