শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত 

আহসান হাবীব স্টাফ রিপোর্টার / ৪১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫, ৫:০৪ অপরাহ্ণ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

 

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুবর্ণচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।

 

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, চরজব্বর থানার অফিসার ইনসার্জ (ওসি) শাহীন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নবী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফখরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানগন,বীর মুক্তিযোদ্ধা, মাধ্যমিক, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষক সমিতির প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি।

 

সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় সিদ্ধান্ত হয় সরকারি নির্দেশনা অনুযায়ী শৃঙ্খলাপূর্ণভাবে বিজয় দিবস উদযাপনে সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। এ উপলক্ষে প্রচার–প্রচারণা জোরদার করার পাশাপাশি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

 

সভা শেষে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর