বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

সুবর্ণচরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন রোকসানা কামাল চৌধুরী

রিপোর্টারের নাম / ৩৪০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১:১৮ অপরাহ্ণ

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

 

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নারী নেত্রী রোকসানা কামাল চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন এ নারী নেত্রী।
পরে স্থানীয় হারিছ চৌধুরী বাজারে মহিলা আওয়ামী লীগের সদস্যদের নিয়ে শোভাযাত্রা করেন তিনি।

 

এসময় রোকসানা কামাল চৌধুরী বলেন, যোগ্যতা প্রমাণে, শান্তির পথে, মানবতার পথে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সারা বিশ্বে নারীরা এখন অনেক এগিয়ে। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন এখন একটি অন্যতম আলোচিত বিষয়। পারিবারিক ও সামাজিক পরিমন্ডল ছেড়ে রাজনীতির জটিল ক্ষেত্রেও তাদের অবদান লক্ষণীয়, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আমরা মহিলা আওয়ামী লীগ মাঠে কাজ করে যাচ্ছি।

উল্লেখ্যঃ- রোকসানা কামাল চৌধুরী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল সভা সেমিনার, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে থাকেন, দলীয় সকল সিদ্ধান্ত তিনি শ্রদ্ধার সাথে পালন করেন, এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত তিনি, করোনাকালীন সময়ে কর্মহীন মানুষকে আর্থিক সহযোগিতা করে বেশ আলোচনায় এসেছেন এ নারী নেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর