শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সুবর্ণচরে সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে আইডি কার্ড ও যন্ত্রপাতি বিতরণ করলেন জেলা প্রশাসক 

রিপোর্টারের নাম / ১৭০ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ১৩, ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ণ

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

 

 

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মাঝে আইডি কার্ড ও যন্ত্রপাতিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৩ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলার চরজব্বর ইউনিয়নের আব্দুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করেছে সিপিপি উপজেলা ইউনিট।

 

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ব বিদ্যা’র সভাপতিত্বে ইউনিট টিম লিডার নুর নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন সিপিপি নোয়াখালী জেলার উপ-পরিচালক রুহুল আমিন,চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, উপজেলা সহকারী (ভূমি) অশোক বিক্রম চাকমা, সিপিপি’র উপজেলা টিম লিডার আব্দুর রব।

 

 

আরো উপস্থিত ছিলেন, চরজব্বর ইউনিয়ন টিম লিডার আব্দুল আজিজ, ওয়াপদা ইউনিয়ন টিম লিডার আবু জাহের, ধর্মপুর ইউনিয়ন টিম লিডার মুসলেহ উদ্দিন ফেরদৌস, মহি উদ্দিন, সেরাজল হক, আবুল হাসেম, আনোয়ারা বেগম, ফেরদৌসী বেগমসহ বিভিন্ন ইউনিট টিম লিডার, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং চরজব্বর ইউনিয়ন সিপিপি’র সকল সদস্যবৃন্দ।

 

এসময় চরজব্বর ইউনিয়ন ভূমি অফিস পরির্দশন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

 

পরে চরজব্বর ইউনিটের স্বেচ্ছাসেবকদের মাঝে আইডি কার্ড, লাইফজ্যাকেট, রেইনকগামবুট, হার্ডহেড (হেলমেট), প্রাথমিক চিকিৎসা বক্স, উদ্ধার সামগ্রী বক্স সহ বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর