বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আলহাজ্ব মাওলানা নুরুল আমিন

রিপোর্টারের নাম / ১১১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ

আহসান হাবীব স্টাফ স্টাফ রিপোর্টার :

 

দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষনার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এ সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে। এদিকে আসন্ন নির্বাচনে সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চাচ্ছেন, নোয়াখালী জেলা আওয়ামী ওলামা লীগের যুগ্ম আহবায়ক, আলহাজ্ব মাওলানা নুরুল আমিন।

মাওলানা নুরুল আমিন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ গ্রহণ করে জন সাধারণের পাশে দাঁড়াচ্ছেন।

আলহাজ্ব মাওলানা নুরুল আমিন উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত মোবারক উল্যাহ মিয়ার একমাত্র ছেলে,তিনি শিক্ষা জীবন শেষ করে ১৯৯৩ সালে সৌদি আরবে কর্মময় জীবন শুরু করেন, দীর্ঘ সময় চাকরি ও ব্যবসা বানিজ্যে জড়িত ছিলেন তিনি, বহুবার হজ্জ ও ওমরাহ পালন করেন। ব্যাক্তি জীবনে তিনি একজন শিক্ষানুরাগী, দানশীল, নিরহংকার, স্বদালাপী,নম্র ভদ্র মানুষ।
এরকম একজন ব্যাক্তিকে আগামী সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সুবর্ণচর উপজেলাবাসী।

আলহাজ্ব মাওলানা নুরুল আমিন বলেন, আমি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত। সেবার পরিধি বাড়াতে এবং উপজেলা জুড়ে বর্তমান সরকারের চলমান উন্নয়নের সারথি হতে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধন্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশের অংশীদার হয়ে কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর