শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ শ্রীপুরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে ইসমাইল হোসেন ফাউন্ডেশন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই  বঙ্গোপসাগর থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক  ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান -কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায়  প্রান গেল কয়রার শিশু কন্যা রাবেয়ার

সুবর্ণচর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৫৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ৮, ২০২৩, ১১:৪৮ অপরাহ্ণ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

 

নোয়াখালী সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল ( শুক্রবার) বিকেলে উপজেলার সওদাগর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি এবিএম জাকারিয়া’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা বিএনপি’র সভাপতি এজেড এম গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নুর নবী চৌধুরী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ নিজাম উদ্দিন ফারুক, যুগ্ন সাধারণ সম্পাদক নুর উদ্দিন শামীম, বিএনপি নেতা এডভোকেট সারওয়ার উদ্দিন দিদার, জামাল উদ্দিন গাজী, নুরুল ইসলাম আজাদ, খায়রুল আলম সেলিম, অলি উল্যাহ সওদাগর, সাহাব উদ্দিন স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক, বেলাল হোসেন সুমন, সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আব্দুল মালেক, স্বেচ্চাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, সদস্য সচিব এনায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলী আহসান মোঃ তারেক, সদস্য সচিব মামুন হোসেন রোহান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুর আলম, সদস্য সচিব আলমগীর চৌধুরীসহ উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল, মৎস্যজীবি দলের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক দলীয় সমর্থক উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহজাহান বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হঠাতে হবে, স্বেচছায় পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকার কে বিতাড়িত করতে হবে। দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে সাধারন মানুষ আজ অতিষ্ঠ, এই সরকার স্বৈরাচারী সরকার, ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি’র নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এ সরকার সব দিকে ব্যর্থ হয়েছে, এ সরকার নিজ থেকে পদত্যাগ না করলে আরো কঠোর আন্দোন করা হবে, যেকোন ভাবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর