শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুশীলনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী- ২০২৪ এর শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হয়েছে

রিপোর্টারের নাম / ১৫৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, নভেম্বর ২৪, ২০২৪, ৩:০৭ অপরাহ্ণ

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

 

সুশীলনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী- ২০২৪ এর শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হয়েছেন কক্সবাজার Cox’s Bazar Resilience Programme Activity-6 AA&CS প্রকল্পের ডি আর আর ম্যানেজার আজিজ।

বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে এবছরের শ্রেষ্ঠ কর্মী সম্মাননা-২০২৪ (নারী ও পুরুষ) ঘোষনা করা হয়। এবছরের শ্রেষ্ঠ কর্মী সম্মাননা-২০২৪ (পুরুষ) নির্বাচিত হয়েছেন সুশীলনের Cox’s Bazar Resilience Programme Activity-6 Anticipatory Action and Capacity Strengthening For DMCs Project এর ডি আর আর ম্যানেজার মোঃ আজিজুর রহমান। আজিজুর রহমান ২০০৫ সালে সুশীলনে এপিকালচার প্রকল্পে সুপারভাইজার পদে যোগদান করেন। সেই থেকে তিনি সুশীলনের বিভিন্ন প্রকল্পে সততা, নিষ্ঠা ও একাগ্রোতার সাথে কাজ করেন আসছেন। জানা যায়, আজিজুর রহমান বিগত সময়েও সংস্থার উন্নয়নে এবং প্রকল্পের কাজের জন্য বিভিন্ন সময়ে পুরুস্কৃত হয়েছেন। সংস্থা ও প্রকল্পে অসামান্য অবদানের জন্য সুশীলন প্রতি বছর শ্রেষ্ঠ কর্মী (পুরুষ) সম্মাননা ঘোষনা করেন। প্রতি বছরের ন্যায় এ বছরও সুশীলন (অনলাইন প্লাট ফর্ম জুমে) প্রধান কার্যালয় সহ দেশের সকল জেলা ও আঞ্চলিক কার্যালয়ে র‍্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভিডিও ডকুমেন্টারি, পোষ্টার প্রেজেন্টেশনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সুশীলনের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন এবং শ্রেষ্ঠ কর্মী সম্মাননা ঘোষণা করেন। আজিজুর রহমান সুশীলনের শ্রেষ্ঠ কর্মী- ২০২৪ নির্বাচিত হয়ে তার সম্মাননা সহকর্মী সহ সকল শুভাকাঙ্ক্ষীদেরকে উৎসর্গ করেন। আজিজুর রহমানের এই অসামান্য অবদানে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী সহ সবাই আনন্দিত ও উচ্ছ্বসিত। অন্যদিকে আজিজুর রহমানের মত একজন দ্বায়িত্বশীল ও নির্ভরযোগ্য কর্মী পেয়ে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সুশীলনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান, উপকুল বন্ধু মোস্তফা নুরুজ্জামান। জানা যায়, আগামী ১৬ই ডিসেম্বর ২০২৪ইং তারিখে সুশীলনের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর