শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

সুষ্ঠু সমাজ ব্যবস্থার উন্নয়ন ও চরিত্র গঠনে রোভার স্কাউটস এর বিকল্প নাই রোভার মুট উদ্বোধনী অনুষ্ঠানে বোর্ড চেয়ারম্যান

রিপোর্টারের নাম / ১৪৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ৩:২৬ অপরাহ্ণ

আহসান হাবিব

 

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর আহসান হাবিব বলেছেন,সুষ্ঠু সমাজ ব্যবস্থার উন্নয়ন ও চরিত্র গঠনে রোভার স্কাউটস এর বিকল্প নাই। আজকের রোভার স্কাউটসরাই স্মার্ট বাংলাদেশের কারিগর।উল্লেখ করে তিনি বলেন একাডেমিক শিক্ষার পাশাপাশি ছেলে-মেয়েদের সহ শিক্ষা গ্রহণ করতে হবে।বোর্ড চেয়ারম্যান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য স্মার্ট নাগরিক প্রয়োজন।এ ক্ষেত্রে ছেলে-মেয়েরা সমান শক্তি নিয়ে সামনে এগিয়ে যাবে এবং পরবর্তী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ কারিগরের ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি বুধবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে ৫ দিন ব্যাপি চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর উদ্বোধনী অনুষ্ঠানে

প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর মুট চিপ শিকদার রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, মেয়র সেলিম জাহাঙ্গীর,ওসি জিয়াউর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইসচেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,অধ্যক্ষ মিহির বরণ মন্ডল,রবিউল ইসলাম,ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন,রিপন কুমার মন্ডল,কওছার আলী জোয়াদ্দার,আব্দুল মান্নান গাজী,শাহজাদা আবু ইলিয়াস,চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর সম্পাদক মাহমুদ হোসেন,পরিচালক আবুল খায়ের,প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার,প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি,কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান,এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক সজিব শেখ।প্রভাষক মাসুদুর রহমান মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম,প্রভাষক মোমিন উদ্দীন,আব্দুর রাজ্জাক বুলি সহ আরও অনেকে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর