বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

‘সুস্থ ও সবল সমাজ গঠনের অঙ্গীকার’ নিয়ে শ্রীপুরবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ডাঃ শফিকুল ইসলাম

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর ) গাজীপুর / ৫০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ

আশিকুর রহমান সবুজ ( শ্রীপুর) গাজীপুর 

 

ইংরেজি নতুন বছর ২০২৬-এর শুভ লগ্নে শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

 

শুভেচ্ছা বার্তায় ডাঃ শফিকুল ইসলাম বলেন, “নতুন বছর মানেই নতুন সম্ভাবনা। বিগত বছরের সকল প্রতিকূলতা কাটিয়ে ২০২৬ সাল আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক একটি সুস্থ ও সবল সমাজ গঠন। শ্রীপুর উপজেলার স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের আরও নাগালে পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাবো।”

নতুন বছরের সূচনালগ্নে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক জানিয়ে ডাঃ শফিকুল ইসলাম বলেন, “নতুন বছরের এই আগমনে আমরা শোকাহত। গতকাল দেশনেত্রীর জানাজা সম্পন্ন হয়েছে, তাঁর চিরবিদায়ের এই শোকাবহ সময়ে আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”

পরিশেষে তিনি শ্রীপুরবাসীকে স্বাস্থ্য সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “সুস্থতাই সকল সুখের মূল। নতুন বছরে সবাই সচেতন থাকি এবং সুন্দরভাবে জীবন যাপন করি। শুভ নববর্ষ!”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর