রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

সূর্যমুখী চাষ করে সবাইকে চমকে দিলেন এমপি রশিদুজ্জামান

রিপোর্টারের নাম / ১১০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ।।

 

এবার সূর্যমুখী চাষ করে সবাইকে চমকে দিলেন খুলনা- ৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। স্থানীয় এ সংসদ সদস্য চলতি মৌসুমে পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজারস্থ রাজনৈতিক কার্যালয়ের পাশে কপোতাক্ষ নদের তীরে সূর্যমুখী চাষ করেছেন। ইতোমধ্যে ক্ষেতের সব গাছে ফুল ধরেছে। ফুলে ফুলে ভরে গেছে গোটা সূর্যমুখী ক্ষেত।
কপোতাক্ষের পলি মিশ্রিত জমিতে দৃষ্টিনন্দন সৌন্দর্য বর্ধন করেছে সূর্যমুখী ফুল। সংসদ সদস্য এলাকায় অবস্থানকালীন সময় নিজেই তদারকি করেন সূর্যমুখী ক্ষেতটি। বুধবার ক্ষেতটি পরিদর্শন করেন সংসদ সদস্য রশীদুজ্জামান। এ সময় সূর্যমুখীর মাঝেই ফুটে ওঠে সংসদ সদস্যের মিষ্টি ঠোটের হাসি।
এ সময় তিনি কোন জায়গা পতিত না রেখে প্রতি ইঞ্চি জায়গা কৃষি কাজের জন্য সর্বোচ্চ ব্যবহার করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সময়ের সাথে সাথে আমাদের এখন বহুমুখী ফসল উৎপাদন করতে হবে। যেখানে ভালো কোন ফসল হবে না, সেখানেও কিছু না কিছু উৎপাদন করতে হবে। সূর্যমুখী খুব সহজেই উৎপাদন করা যায় এবং আমাদের তেল জাতীয় আমদানী ব্যয় কমাতে পতিত জায়গায় সূর্যমুখী লাগানোর জন্য সবাইকে পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর