শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর / ৮৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার কাছ থেকে আনুমানিক ৫০ লাখ টাকার মতো নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার।

 

মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে সন্দেহজনক আচরণের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।

 

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম বলেন— “বেলাল উদ্দিন বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার কাছে প্রায় ৫০ লাখ টাকা রয়েছে। অল্প সময়ের মধ্যেই গণমাধ্যমের সামনে মেশিনে টাকা গণনা করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাত্র একদিন আগে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার কাছ থেকে এত বড় পরিমাণ নগদ অর্থ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নানা প্রশ্নের জন্ম নিয়েছে।

 

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন— নির্বাচনে নগদ অর্থের ব্যবহার নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। এরকম বিপুল পরিমাণ টাকা জব্দ হওয়া জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। তদন্তের মাধ্যমে টাকার উৎস ও উদ্দেশ্য স্পষ্ট করা জরুরি

 

পুলিশ সূত্রে জানা যায়— উদ্ধারকৃত টাকা মেশিনে গণনা করা হবে, গণনা শেষে পুরো অর্থ জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর