শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

সোহেল খানের পরিচালনায় গানে ইরা তালুকদার-সুফিয়ান পরশ

এম এ সালাম রুবেল / ৫৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫, ৯:০০ অপরাহ্ণ

এম এ সালাম রুবেল 

 

বিনোদন এমন একটি কাজ মানুষের মনোযোগ আকর্ষণ করে, আনন্দ দেয় এবং অবসর সময় কাটানোর একটি মাধ্যম, যার মধ্যে রয়েছে চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, নাচ, বই, খেলাধুলা, ও ডিজিটাল কনটেন্ট। এমনি বিষয় মাথায় রেখে সোহেল খানের আবারো নতুন একটি মিউজিক ভিডিও ‘তুমি ফিরে এসো’ নির্মাণ করেছেন।

 

আবেগঘন এই গানটির কথায়-সুরে আধুনিকতা ও অনুভূতির সুন্দর মেলবন্ধন তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মোঃ আসিফের কথায় ও সুরে, এ আর এন্ড রইয়ের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুফিয়ান পরশ।

 

মিউজিক ভিডিওতে মডেল হিসেবে এ সময়ের চিত্র নায়িকা ইরা তালুকদার ও সুফিয়ান পরশ অভিনয় করেছেন। এই গল্পভিত্তিক ভিডিওতে প্রেম, প্রতিশ্রুতি ও অপেক্ষার অনুভূতিকে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। ক্যামেরায় ছিলেন মেহেদী আল মুজাহিদ, এবং এডিট এন্ড কালার করছেন সিনে প্রোডাকশন টিম।

 

পরিচালক মোঃ সোহেল খান মন্তব্য করেছেন, ‘তুমি ফিরে এসো’ সুফিয়ান পরশের গাওয়া একটি দুর্দান্ত গান। মিউজিক ভিডিওতে চিত্র নায়িকা ইরা তালুকদার ও সুফিয়ান পরশ অত্যন্ত স্বাভাবিকভাবে কাজ করেছেন। বর্তমান সময়ের দর্শকদের রুচি ও পছন্দের কথা বিবেচনায় রেখেই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আমি আশা করছি গানটি শ্রোতা-দর্শকদের কাছে ভালো লাগবে।”

 

নির্মাতা সূত্রে জানানো হয়েছে, ১ জানুয়ারি এস টুন মিউজিক ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে। প্রকাশের পর গানটি দর্শক-শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর