শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

স্তুপ সরাতে গিয়ে এখনও তারমধ্যে আগুনের অস্তিত্ব পাচ্ছে, পুরোপুরি ফায়ার আউটে সময় লাগবে আজ দিনও

রিপোর্টারের নাম / ১৪৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩, ১২:৫৪ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি :

মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরীতে এখন চলছে ডাম্পিং ডাউনের কাজ। এসকেভেটোর দিয়ে পুড়া স্তুপ সরাতে গিয়ে এখনও তারমধ্যে আগুনের অস্তিত্ব পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনও বিভিন্ন জায়গায় আগুন থাকায় সেগুলো পুরোপুরি নিভাতে বৃহস্পতিবার দিনভর সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ আরবেজ আলী বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আমরা ফ্যাক্টরীটিতে ডাম্পিং ডাউনের কাজ করছি। এটি করতে গিয়ে দেখছি এখনও বিভিন্ন জায়গায় আগুন রয়েছে। সুতরাং আগুন যে পুরোপুরি নিভে গেছে সেটি আমরা এখনও বলতে পারছিনা। তবে আজ বৃহস্পতিবার পুরো দিনই লাগবে হয়তো ফায়ার আউট করতে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবী ফ্যাক্টরী কর্তৃপক্ষের। এ অগ্নিকাণ্ডে ফ্যাক্টরীর ১৫০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে থানা করা ডায়েরীতে উল্লেখ করেছেন ভিআইপি কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর