শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর প্ররোচনায় স্বামীকে মারতে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ পাওয়া গেছে।সোমবার (১৭মার্চ) রাতে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের আজিমপুর এলাকায়। এসময় স্থানীয়রা কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করে। রাত একটার দিকে পুলিশ আটকদের উদ্ধার করে।
ভূক্তভোগী মো.আসাদ মিয়া (৪৫) উপজেলার দূর্লভপুর গ্রামের নায়েব আলীর ছেলে। আটককৃতরা হলো আসাদ মিয়া ছেলে আরিব (১৭), শ্রীপুর গ্রামের ওয়াদ্দাদা দিঘী পাড় এলাকার রতন মিয়া ছেলে মো. জাহিদ (১৭), সাতখামাইর গ্রামের জহিরুল ইসলামের ছেলে জিহাদ (১৭), টেংরা গ্রামের হাবিজ উদ্দিনের ছেলে মারুফ(১৮)। শ্রীপুর গ্রামের ওয়াদ্দাদিঘীর পাড় এলাকার জাহাঙ্গীরের ছেলে জাকারিয়ার নেতৃত্বে ঘটে হামলার ঘটনা।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে নয়টারদিকে ১২ থেকে১৫ জনের কিশোর গ্যাং সাতখামাইর রেলস্টেসনের পাশে অন্ধকার স্থানে আসাদের উপর হামলা চালায়। হামলা কারীরা তার নিকট থেকে ৩ হাজার ৭০০টাকা ছিনিয়ে নেয়। বেধরক মারপিট করতে থাকে। আসাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ধাওয়া করে চার কিশোরকে আটক করে। খবর পেয়ে মধ্যরাতে পুলিশ ঘটনাস্থল থেকে আটক কিশোর গ্যাং সদস্যদের উদ্ধার করে।
আসাদ মিয়া অভিযোগ করে বলেন, তার প্রথম স্ত্রী পারুল তাকে ছেড়ে বিদেশ চলে যায়। এক বছর পর তিনি শিউলীকে দিত্বীয় বিয়ে করেন। দুই বছর পূর্বে প্রথম স্ত্রী দেশে ফিরে অশান্তি শুরু করে। তার বৃদ্ধা মা সহ তাকে বাড়ি থেকে বেড় করে দেয়। প্রথম স্ত্রী বিভিন্ন সময় তাকে দেখে নেয়ার হুমকী দিতো। তার বিরূদ্ধে কোর্টে মামলা করে। সোমবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে পারুল আসাদকে সাইজ করার পরিকল্পনা করে। তার বোনের ছেলে জিহাদকে মারপিটের দ্বায়িত্ব দেয় পারুল। সে মতে ছেলে আবির ও জিহাদ স্বরণাপন্ন হয় কিশোর গ্যাং লিডার জাকারিয়ার সাথে। পূর্ব পরিকল্পনা মতো সোমবার রাত সাড়ে নয়টার দিকে সাতখামাইর বাজারে যাচ্ছিলেন আসাদ। পথে কিশোর গ্যাং তার উপর হামলা করে । টাকা ছিনিয়ে নিয়ে বেধরক মারপিট করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে।
আটক জিহাদ বলে, তার খালা পারুল তাকে দ্বায়িত্ব দিয়ে ছিলো খালুকে সাইজ করতে। সে জন্য জাকারিয়ার নেতৃত্বে ১২ থেকে১৫ জন মিলে আসাদের উপর হামলা করে। অভিযুক্ত পারুল জানান, স্বামীর নির্যাতনে তিনি সামান্য সাইজ করতে চেয়ে ছিলেন। মারপিট করতে চাননি।
বরমী ইউনিয়ন পরিষদের সদস্য রনি আকন্দ জানান, কিশোর গ্যাং আসাদের উপর হামলা করেছিলো। হামলায় জড়িত আসাদের ছেলে আবির সহ চার জনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শ্রীপুর থানা পরিদর্শক (তদন্ত)শামীম আক্তার জানান, এবিষয়ে ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইন গত ব্যবস্থা প্রকৃয়াধীন আছে।