কাজী নাজরিন
কেউ কেউ হাত পাতে কষ্ট আর অভাবে
কারো কারো হাত পাতা আছে জাত স্বভাবে।
স্বভাবের অভাবি সেজে কেউ কেউ মজা পায়
ঠিকঠাক মতো তারা সব জনে ধরা খায়।
ভুরি ভুরি থেকেও যে চোখে মুখে হতাশা
স্বভাব বশত তারা করে কতো তামাশা।
টাকার নেশায় রোজ করে কতো ফন্দি
স্বভাবের শেকলে যেনো আজন্মকাল বন্দী।
স্বভাবের অভাব দূর হবে নাতো কখনো
অভাব যে মিশে আছে রক্তে মাখানো।
টাকার নেশায় রোজ মাতে কতো কায়দায়
নিজেকে গুটিয়ে সদা মাতে কতো ধান্ধায়।