বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

স্বামী প্রবাসে, পরকীয়ায় জড়িয়ে ভুয়া কাবিনে দ্বিতীয় সংসার! অভয়নগরে গৃহবধূসহ আটক ১

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি / ১২৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগরে দুই স্বামীর অভিযোগে এক গৃহবধূ ও তার তথাকথিত দ্বিতীয় স্বামীকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া শাহীবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকেই উদ্ধার করে অভয়নগর থানায় নিয়ে যায়।

আটক গৃহবধূর ভাই সোহেল বলেন, “আমার বোনের স্বামী আজিজুল হক দীর্ঘদিন প্রবাসে থাকেন। আমরা জানতাম না সে এখানে কে সঙ্গে থাকে। বোনের সংসার নষ্ট হয়ে যাবে ছবি তুলবেন না। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের পলি বেগম (২৬)-এর সঙ্গে খুলনা জেলার ফুলতলা আলকা গ্রামের প্রবাসী আজিজুল হকের বিয়ে হয়। তাদের দুই সন্তান ইউসুফ (১১) ও তন্নি (৮) রয়েছে। স্বামী বিদেশে যাওয়ার পর পলি আলকা গ্রামের হালিম হাওলাদারের ছেলে জসিম হাওলাদার (পেশায় ভ্যানগ্যারেজ মিস্ত্রি)–এর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরে নওয়াপাড়া শাহীবাগে ভাড়া বাসা নিয়ে ভুয়া কাবিননামা দেখিয়ে স্বামী-স্ত্রী সেজে বসবাস শুরু করে।

এদিকে প্রবাসী স্বামী আজিজুল হক কয়েক দিন আগে দেশে ফিরলে পলি আবার তার কাছে গিয়ে পাঁচ দিন সংসার করে। স্বামী আবার বিদেশে ফিরলে পলি আবার চলে আসে নওয়াপাড়ার তথাকথিত স্বামী জসিমের বাসায়।

গৃহবধূর ভাই সোহেল ও ছোট বোনের স্বামী রহমত শেখ তাকে খুঁজতে খুঁজতে নওয়াপাড়ায় পৌঁছে পুরো ঘটনা ধরিয়ে ফেলেন। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা দুজনকে আটক করে। অভয়নগর থানার এসআই আবু বক্কার বলেন, “তাদের থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর