রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

স্বামী স্ত্রীর ঝগড়া অতঃপর অভিমানে স্বামীর আত্মহত্যা:

রিপোর্টারের নাম / ৩৭৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩, ৩:১৭ অপরাহ্ণ

ফারুক হোসাইন জেলা প্রতিনিধি , লালমনিরহাট :

 

লালমনিরহাটের হাতীবান্ধায় স্ত্রী সন্তানকে নিয় ঢাকা চলে যাওয়ায় অভিমান করে স্বামী সাজু মিয়া (৩০) শশুর বাড়ির পাশে আম গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের ২ নং আদর্শগ্রাম এলাকায় আম গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাজু মিয়া (৩২) রংপুর সিটি কর্পোরেশনের বাস টার্মিনাল এলাকার মোজা মিয়ার ছেলে এবং বড়খাতা আদর্শগ্রাম এলাকার মৃত মহুবর রহমানের জামাতা।

স্থানীয় ও পুলিশ জানান, কয়েকদিন আগে সাজু মিয়ার স্ত্রী মিম্মা (২৫) স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রী ও তার সন্তান (২) কে সাথে নিয়ে ঢাকা চলে যান। এতে সাজু মিয়া মনোক্ষুণ্ণ হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে সবার অজান্তে বাড়ির পাশের আমগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে বড়খাতা ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেন বলেন, স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়াঝাঁটি হলে তা কয়েকবার সালিশে সমাধান হয়। এর মাঝে আবারও ঝগড়াঝাঁটি হলে তার স্ত্রী ও সন্তান ঢাকায় চলে যায়। এই ক্ষোভে সে নিজেই আত্মহত্যা করতে পারে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর