শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্যম বাংলাদেশ’ এর উদ্যোগে ফ্রি  মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৬০ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ণ

মোঃ ইসমাইল হোসেন শাকিল, ময়মনসিংহ

 

অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৪ রোজ,শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যম বাংলাদেশ  এর উদ্যোগে ময়মনসিংহ সদর উপজেলার ৭ নং চরনিলক্ষীয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।উক্ত মেডিকেল ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার গণ প্রায় ৩ শতাধিক রোগীকে বিনা ফি তে চিকিৎসা সেবা প্রদান করেন।তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো: ডাঃরেজা হাসান ত্বকি, BCS স্বাস্থ্য,  (মেডিসিন চর্ম,যৌন ও ডায়বেটিকস), ডাঃমোঃআনিসুর রহমান  (BCS স্বাস্থ্য,পুলিশ হাসপাতাল), ডাঃ আমিনুল ইসলাম (দন্ত বিভাগ,ময়মনসিংহ কলেজ হাসপাতাল) এস.এম মোশাররফ হোসাইন,চক্ষু চিকিৎসক, ডা.কে জামান চক্ষু হাসপাতাল,ডাঃ আফরোজা আফরিন আরিফা, (গাইনি ও প্রসূতি চিকিৎসক)।এর পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এই ক্যাম্পেইনে সহযোগী ছিলেন- RRR চ্যারিটি ফাউন্ডেশন, তালুকদার ডায়গোনেস্টিক সেন্টার,রীচ হেলথ সেন্টার, লাইফ কেয়ার ডায়গোনেস্টিক সেন্টার। রক্তের গ্রুপ পরীক্ষায় টেকনিশিয়ান দিয়ে সহযোগীতা করেন রক্তদানে আমরা ময়মনসিংহ।

জানা যায় সকাল থেকেই ডাক্তার দেখাতে পুরুষ এবং মহিলা রোগীরা আসতে থাকে তাদের মধ্য বয়োবৃদ্ধ,শিশু বাচ্চা সহ যুবক যুবতীরা ছিল। বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে সেই লাইনের সারি লম্বা হতে থাকে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তারা ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেন।তাদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায় এই রকম গ্রাম পর্যায়ে তাদের এলাকায় আর এ রকম ফ্রী মেডিকেল ক্যাম্প কখনো হয়নি। তারা বিনা ফিতে এমবিবিএস ডাক্তার দেখাতে পেরে অনেক খুশি।

এ বিষয়ে উদ্যম বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক এবং সমাজকর্মী জিয়া রহমান বলেন, গ্রামের অসহায় দুস্থ মানুষজন রোগ শোক নিয়েই বাস করেন তারা বেশির ভাগই অসচেতন তাই ।তাদের অসুস্থতাকে তেমন গুরুত্ব না দিয়ে ক্ষেতে খামারে কাজ করতে থাকেন। অনেকে আবার ডাক্তারকে ফি দিতে হবে, অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে সে ভয়েই ডাক্তার দেখান না। তারা যেন বিনা ফিতে ডাক্তার দেখাতে পারেন এবং তাদের বাড়ির পাশেই দেখাতে পারেন সেজন্যেই আমাদের এই উদ্যোগ।গ্রামের মানুষের একটুখানি হলেও উপকার করতে পেরে আমরা গর্বিত।

আরও এক পরিচালক সাদিকুর রহমান সাদি বলেন, দেশ প্রেম এবং স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়েই আমাদের সংগঠন সব সময় কাজ করে,আমরা মানুষের উপকার হয় বিশেষ করে গ্রামের মানুষের যেন উপকার হয় এ রকম উদ্যোগ ভবিষ্যতে  আরো গ্রহণ করবো ইনশাল্লাহ।

এ বিষয়ে ডাঃরেজা হাসান ত্বকি বলেন এ ধরণের উদ্যোগকে আমরা সব সময় স্বাগত জানাই।যারা মানুষের জন্যে কিছু করার চেষ্টা করে তারা নিঃসন্দেহে দেশ প্রেমিক। উদ্যম বাংলাদেশকে ধন্যবাদ জানাই,এমন উদ্যোগে আমাকে সাথে রাখার জন্যে।

এছাড়াও এ বিষয়ে মুক্তিযোদ্ধা বাজার কমিটির সভাপতি আবুল বাশার বলেন, এই ছেলেগুলো দুইদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করছে নিজের খেয়ে এরা আমাদের বাজারের আশে পাশের মানুষের জন্য যে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে তার জন্য আমরা ওদের কাছে কৃতজ্ঞ, ওদের কথা আমরা মনে রাখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর