হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ
‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’- এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ৪২ টিকে স্টলে খামারীদের অংশ গ্রহণে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। অতিথি, খামারী, দর্শনার্থী, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে প্রানী সম্পদ কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রদর্শনী মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জিন্নাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: রেজোয়ানুল কবীর,উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল আউয়াল, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আযম সরকার, প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে গবাদি পশু ও পোল্ট্রি খামারিদের ভূমিকা অনস্বীকার্য।
দিনব্যাপী এ মেলার স্টলগুলোতে ছিল দেশী ও শঙ্কর জাতের গরু, মহিস,ঘোড়া, পাঠা ভেড়া, ছাগল, খরগোস,কবুতর, পাখি, বয়লার মুরগি, রাজাহাস, পশু পাখির খাদ্য সামগ্রী ও আধুনিক পদ্ধতিতে ম্যানুয়াল অটো ইনকিউভিটার মেশিন, গরুর কৃত্রিম প্রজনন করার তরল নাইট্রোজেন কনটেইনার, ভোটোনারী ঔষধ সহ অন্যান্য যন্ত্রপাতি। প্রদর্শনীতে আরো ছিলো সবুজ ঘাস সংরক্ষণ পদ্ধতি, ইত্যাদি ।
এছাড়াও মেলায় ছিল দুধের তৈরি হরেক রকম পণ্য। যেমন- মালপোয়া, পাটিসাপটা, দুধপুলি, পায়েস, কুলি পিঠা, ভাঁপা পিঠা, রসালো পিঠা, ঝিনুক পিঠা, ডিমের বিস্কুট পিঠা, চন্দ্রপুলি, ছানা, মিষ্টি ইত্যাদি। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।