বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

স্মার্ট খুলনা বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১২৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, এপ্রিল ৩০, ২০২৩, ৮:৫৮ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ) খুলনা প্রতিনিধি

 

স্মার্ট খুলনা বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এ সময় অতিথিরা বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ নিয়ে এক সময় ছিলো জল্পনা-কল্পনা তা এখন বাস্তবতা। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে দেশের ৬৪টি জেলা থেকে সরকারের পক্ষ থেকে নতুন আইডিয়া নেয়া হচ্ছে। বর্তমান সরকারের প্রচেষ্টায়ই স্মার্ট বাংলাদেশ সম্ভব হবে। তাঁরা আরও বলেন, স্মার্ট বাংলাদেশের তিনটি নীতি (পেপারলেস, ক্যাশলেস ও প্রেজেন্সলেস) ও চারটির স্তম্ভের (স্মার্ট সিটিজেন, সোসাইটি, ইকোনমি ও গভর্নমেন্ট) এর ওপরভিত্তি করে জেলা সংক্রান্ত ভিশন তৈরি করা যেতে পারে।

 

সকল জেলার বিশেষ বৈশিষ্ট যেমন ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি,ফসল, শিল্প কারখানা, পোশাক পরিচ্ছদ ইত্যাদিকে কেন্দ্র করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট জেলায় রূপান্তরের জন্য ভবিষ্যৎমূখী পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। মতবিনিময় সভায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর