রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক করলেন রায়পুরের ইউএনও

রিপোর্টারের নাম / ১৭৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ১৩, ২০২৩, ৫:৩৩ অপরাহ্ণ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, (রায়পুর) লক্ষ্মীপুরঃ

 

লক্ষ্মীপুরের রায়পুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট জনশক্তি বিনির্মাণে অভিভাবকদের ভূমিকা শীর্ষক “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৩ আগস্ট) সকালে সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রায় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

 

স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাউসার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে অন্‌জন দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে। ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আমাদের পরবর্তী লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই।

 

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার, মোঃ মঈনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার টিপু সুলতান। ৪নং সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল কিসমত’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর