রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

স্মার্ট ভূমি সপ্তাহ উপলক্ষ্যে ঝিকরগাছায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুন ১১, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা:

 

স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ—২০২৪ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০টার সময় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। এসময় তিনি তার বক্তব্যে বলেন, সরকার ডিজিটাল দেশ থেকে এখন স্মার্ট দেশের দিকে অগ্রসর হতে যাচ্ছে। সেই সাথে স্মার্ট ভূমি কর্যক্রমে আমাদের সেবা সাধারণ মানুষের জন্য হাতের মুঠোয় চলে যাবে এবং বাড়িতে বসেই সরকারি সেবা নিতে পারবেন।

সহকারী কমিশনার (ভূমি) কে, এম, মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, ইউনিয়ন ভূমি অফিসার (নায়েব) আবুল খায়ের, খালেদ সাইফুল আজম, নিসার উদ্দিন আল আজাদ, জাকির হোসেন, মনিরা জেসমিন, সালমা খাতুন, বিত্তম কুমার, আক্তারুজ্জামান সবুজ, আইয়ুব হোসেন, পারভিন নাহার, উপজেলা ভূমি অফিসের পেশকার তৌফিকুল ইসলাম, নাজির (ভারপ্রাপ্ত) শিশির কুমার দাস, মিউটেশন সহকারী নাজমুল হুসাইন, প্রধান সহকারী শাহানারা পারভিন, সার্টিফিকেট সহকারী মোনালিসা আক্তার, স্কুলের শিক্ষার্থী সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর