বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ কয়রায় কৃষকের মুখে হাসি,পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু   কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শ্রীপুরে রমজানের পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর মিঞা ভাই কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি 

হঠাৎ করেই ফুটবল থেকে অবসরে যাওয়ার ঘোষণা, সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবলার রংপুরের স্বপ্না

রিপোর্টারের নাম / ৩৭২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মে ২৬, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর

 

 

হঠাৎ করেই ফুটবল থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন, সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য সিরাত জাহান স্বপ্না। বয়স তার মাত্র ২২। এই বয়সেই স্বপ্না কেনো ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছেন, উঠছে সে প্রশ্ন।

ফেসবুক পোস্টে স্বপ্না অবশ্য ফুটবলকে বিদায় বলার কোনো কারণ জানাননি। লিখেছেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল-ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সবকিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার প্রতি। খেলার সুবাদে অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাম্প থেকে নিজ জেলা রংপুরে চলে যান স্বপ্না। এরপরই আজ শুক্রবার ফেসবুকে দিয়েছেন অবসরের ঘোষণা।

জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন অবশ্য গণমাধ্যমকে জানিয়েছেন, খেলা না থাকার মতো হতাশা থেকেই হয়তো স্বপ্না অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এর পেছনে বিয়ের মতো কোনো বিষয় কিংবা পারিবারিক চাপ নেই বলেই মনে করছেন ছোটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর