রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

হয়রানির আরেক নাম যেন কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস

রিপোর্টারের নাম / ৩১৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩, ৯:৩২ পূর্বাহ্ণ

মোঃ ফারুক হোসাইন, জেলা প্রতিনিধি লালমনিরহাট :

 

উপজেলার প্রবাসী ও সাধারণ মানুষের ভোগান্তি এখন চরম পর্যায়ে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে উপজেলার মানুষদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এভাবে উপজেলার সেবা প্রার্থীরা এ হয়রানির স্বীকার হচ্ছে। তবে অনলাইন কপি সংগ্রহ করতে গেলে যে খানে ব্যাংক স্ল্লিপ নিয়ে যাওয়ার কথা সেখানে নগদ টাকা ছাড়া কাজ হয়না বলে জানান।এতে ভোগান্তিতে এ উপজেলার হাজারও সেবাপ্রার্থী। ভোটার তালিকায় নাম উঠানো, সংশোধন ও স্থান পরিবর্তনসহ সব কাজে ভোগান্তিতে পোহাতে হচ্ছে বলে জানা গেছে ।

 

কোনো ব্যক্তি তার জাতীয় পরিচয় পত্রের সামান্য ভুলের সংশোধনের জন্য গেলেও অফিস সহকারী বলে দিচ্ছেন ৬ মাস লাগবে, তার আগে হবে না।

হয়রানি শিকার ভুক্তভোগী এক মহিলা জানান, আমার গুরুত্বপূর্ণ একটি কাজে নতুন ভোটার হওয়া খুবই জরুরি। কিন্তু গত দুইমাসে বারবার আসার পরও আমার কাজটি হয়নি। যতবারই এসেছি অফিস থেকে বলা হয়েছে স্যার নেই, এ সমস্যা, ঐ সমস্যা।

ভুক্তভোগী এক গর্ভবতী মহিলা জানান, আমি নতুন ভোটার হওয়ার জন্য যাবতীয় কাগজপত্র জমা দেই পরবর্তীতে ২ ঘন্টা পর আমার সিরিয়াল আসে তখন তারা বলেন আপনার ব্লাড গ্রুপের কাগজ লাগবে। তখন বলেন কেমনটা লাগে !

আমি একজন গর্ভবতী নারী হয়েও ব্লাড গ্রুপের কাগজগুলো দেই। যদি প্রথমে ব্লাড গ্রুপের কাগজের কথা বলতো তাহলে আমাকে বিপাকে পড়তে হতো না।

অপর ভুক্তভোগী আবদুর রহমান জানান ,আমি প্রবাসে যাবো। কাগজপত্র সব ঠিক করে গত দুই মাস আগে অফিসে দিয়েছি। কিন্তু তারপরও আমার কাজটি হচ্ছে না। এনআইডি সংশোধন ছাড়া পাসপোর্ট করতে পারছি না বিদেশ যাবো কিভাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী জানান ,আমি একটি এনআইডি’র অনলাইন কপি সংগ্রহ করতে যাই নির্বাচন অফিসে আমার কাছ থেকে অফিস সহকারী ২৩০ টাকা নিয়েছে। তবে সবাইকে বলতে বলছে ১৪০ টাকা। এভাবেই বেশি টাকা দিয়ে আমাদের এখান থেকে সেবা নিতে হয়। এতে ভোগান্তির শিকার হতে হয় প্রতিনিয়ত।

 

অফিসের দায়িত্বে থাকা ব্যক্তির গাফলতির জেরে ভুলভ্রান্তি মূলক নাম ঠিকানা উল্লেখ করায় বর্তমানে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। বিভিন্ন কাজে এই ভোটার আইডি কার্ড ব্যাবহার করতে গিয়ে জন্ম নিবন্ধনের সাথে মিল না থাকায় হতে হচ্ছে চরমভাবে হয়রানির শিকার। এমনটিও জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

 

 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমানের কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজী হননি।

 

 

এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মুঠোফোনে বলেন, ভুক্তভোগীরা আমার কাছে লিখিত অফিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। কবে থেকে জনগণের এ ভোগান্তি লাগব হতে পারে সে ব্যাপারেও তিনি সুনির্দিষ্ট কোন মতামত জানাতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর