শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

“হয়রানীমুক্ত  সহজ, দ্রুত ও গুণগত শিক্ষার্থী সেবায় সমন্বিত উদ্যোগই সাফল্যের চাবিকাঠি “— বাউবি উপাচার্য

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “শিক্ষার্থীদের সেবা সহজীকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ” বিষয়ক কর্মশালার সুপারিশসমূহ বাস্তবায়নে কৌশল নির্ধারণের লক্ষ্যে এক সমন্বয় সভা মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “একজন বাস্তবায়নকারী কর্মকর্তা যদি সময়মতো দায়িত্ব পালন না করেন, তাহলে শিক্ষার্থী সেবার মানোন্নয়ন সম্ভব নয়। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে শিক্ষার্থী ও অভিভাবকগণ কোনো ধরনণর হয়রানির শিকার না হন। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।”তিনি সংশ্লিষ্ট স্কুল, বিভাগ, দপ্তর ও আঞ্চলিক কেন্দ্রসমূহকে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমন্বিতভাবে শিক্ষার্থীদের সেবা সহজীকরণ ও গুণগতমান নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, পিএইচডি।সভায় শিক্ষার্থী সেবা সহজীকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী চারটি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে শিক্ষার্থী সেবা ও কাজের গুণগতমান মূল্যায়ন করে খুলনা আঞ্চলিক কেন্দ্রকে প্রথম পুরস্কার এবং রংপুর, বরিশাল ও সিলেট আঞ্চলিক কেন্দ্রকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম খুলনা আঞ্চলিক কেন্দ্রের পুরস্কার এসএসএস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু তালেব এর নিকট এবং রংপুর আঞ্চলিক কেন্দ্রের পুরস্কার আঞ্চলিক পরিচালক জনাব আবু হাফিজ মোঃ ফজলে নিজামী এর নিকট তুলে দেন।

সভা পরিচালনা করেন, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। তিনি রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালাসমূহে প্রাপ্ত সুপারিশ ও সমস্যা চিহ্নিত করে তা সভায় উপস্থাপন করেন এবং উক্ত সভায় বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে বিভিন্ন স্কুল ও বিভাগকে দায়িত্ব প্রদান করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালকবৃন্দ, এসএসএস বিভাগের পরিচালক ও যুগ্ম পরিচালকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক ও যুগ্ম-পরীক্ষা নিয়ন্ত্রকবৃন্দ, প্রকাশনা ,মুদ্রণ ও বিতরণ বিভাগের (পিপিডি) পরিচালক ও যুগ্ম পরিচালকবৃন্দ, আইসিটি বিভাগের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ, ইঞ্জিনিয়ারিং ও এস্টেট বিভাগের কর্মকর্তাগণ এবং বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের পরিচালকগণ সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের সেবা সহজীকরণ, হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ ও সেবার গুণগতমান উন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবভিত্তিক ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভা পরিচালনা করেন, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। তিনি রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালাসমূহে প্রাপ্ত সুপারিশ ও সমস্যা চিহ্নিত করে তা সভায় উপস্থাপন করেন এবং উক্ত সভায় বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে বিভিন্ন স্কুল ও বিভাগকে দায়িত্ব প্রদান করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালকবৃন্দ, এসএসএস বিভাগের পরিচালক ও যুগ্ম পরিচালকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক ও যুগ্ম-পরীক্ষা  নিয়ন্ত্রকবৃন্দ, প্রকাশনা ,মুদ্রণ ও বিতরণ বিভাগের (পিপিডি) পরিচালক ও যুগ্ম পরিচালকবৃন্দ, আইসিটি বিভাগের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ, ইঞ্জিনিয়ারিং ও এস্টেট বিভাগের কর্মকর্তাগণ এবং বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের পরিচালকগণ সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের সেবা সহজীকরণ, হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ ও সেবার গুণগতমান উন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবভিত্তিক ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর