বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

হাজারো নেতা কর্মীদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নৌকার মাঝি রশীদুজ্জামান

রিপোর্টারের নাম / ১১১ টাইম ভিউ
আপডেট : বুধবার, নভেম্বর ২৯, ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ) খুলনা প্রতিনিধি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত মোঃ রশীদুজ্জামান মোড়লকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নিল আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
২৯ নভেম্বর (বুধবার) সকালে খুলনা থেকে পাইকগাছায় রওনা হলে পাইকগাছার প্রবেশদার কাশিমনগরের শাফলা চত্বরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মীরা নৌকার মনোনয়ন প্রাপ্ত মোঃ রশীদুজ্জামানক মোড়লকে পুস্প মাল্য দিয়ে বরণ করে নেন ।
এরপর হাজারো মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করে। এসময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু এবং মনোনয়ন প্রাপ্ত নৌকার মাঝি মোঃ রশীদুজ্জামান মোড়ল। পরে উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত বঙ্গবন্ধুর মুরালে পূস্পমাল্য অর্পণ করেন এবং সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ ছামিউল আলমের নিকট মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত খুলনা -৬ এর নৌকার মাঝি মোঃ রশীদুজ্জামান মোড়ল, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, খুলনা জেলা আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক মোঃ খায়রুল আলম, আওয়ামী লীগ নেতা হাসান রুমি।
ফুলের শুভেচ্ছা, মোটরসাইকেল শোভাযাত্রা ও দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, জেলা পরিষদের সদস্য নাহার আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, কওসার আলী জোয়ার্দার, রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কাজল কান্তি বিশ্বাস, শাহজাদা আবু ইলিয়াস, আব্দুল মান্নান গাজী, আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, মুনসুর আলী গাজী, রুহুল আমিন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সরদার বজলুর রহমান, ইকবাল হোসেন খোকন, বিভুতি ভূষন ঢালী, এ্যাড আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল, অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পি, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, পৌর ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ, সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ জয়সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর