বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

হাড়কাঁপানো শীতে কয়রার ১০০ মানুষের মাঝে কম্বল বিতরণ 

কয়রা (খুলনা)প্রতিনিধি / ৫০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি

 

শীতের রাতগুলো যখন আমাদের কাছে লেপ-কম্বলের ওমে আরামদায়ক, ঠিক তখনই উপকূলীয় এলাকা কয়রার শত শত মানুষের কাছে তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। সেই লড়াইয়ে থাকা কিছু মানুষের পাশে একটু উষ্ণতা নিয়ে দাঁড়িয়েছে ‘ভিকারুননিসা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন’ ও ‘এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশন’।

সংগঠন দুটির যৌথ উদ্যোগে পরিচালিত ‘Warmth For All’ প্রজেক্টের আওতায় শুক্রবার ২৩ জানুয়ারী সকালে কয়রা উপজেলার সুন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ১০০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন কম্বল।

 

 

পুরো কর্মসূচীটি বাস্তবায়নে সরাসরি মাঠে ছিলেন এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের একঝাঁক প্রাণবন্ত তরুণ, আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আজিজুল হক।

 

এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশন মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, চিকিৎসা এবং স্কীল ডেভেলপমেন্ট নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমানে ঢাকায় ২১০ জন শিশু তাদের স্কুলে আগামীর স্বপ্ন দেখছে। প্রতি বছর শীত এলে তারা ‘Warmth For All’ প্রজেক্টের মাধ্যমে দেশের আনাচে-কানাচে পৌঁছে যায় অসহায় মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব করতে।

 

আয়োজকরা জানান, এই উদ্যোগটি শুধু একটি কম্বল বিতরণ নয়, বরং তরুণদের শক্তি ও ইতিবাচকতাকে কাজে লাগিয়ে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নের একটি চেষ্টা মাত্র। ভিকারুননিসা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন এই মহতী কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এবারের আয়োজনটি আরও সার্থক হয়ে উঠেছে।

 

তীব্র শীতে কাঁপতে থাকা একজন বৃদ্ধ যখন কম্বলটি বুকে জড়িয়ে ধরে এক চিলতে হাসি দিলেন, তখনই যেন পূর্ণতা পেল পুরো প্রজেক্টটি। আয়োজকদের বিশ্বাস, সমাজের প্রতিটি মানুষ যদি এভাবে একে অপরের পাশে দাঁড়ায়, তবে কোনো শীতই আর কাউকে কষ্ট দিতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর