শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

গাজীপুর প্রতিনিধি / ৪২ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি 

 

গাজীপুরের শ্রীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা ও চট্টগ্রাম- ৮ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার এলাকায় শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ মিছিলটি গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার এলাকা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

 

গাজীপুর জেলা যুবদলের সদস্য ও শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আবুল হোসেন প্রধান, গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন প্রধান, শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, আলমগীর হোসেন মিস্টার, শ্রীপুর পৌর সদস্য মনির হোসেন, লিয়াকত আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর