বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

হাফছড়ি ইউনিয়ন বিএনপির বিশাল কর্মীসভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, নভেম্বর ১, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ

আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২নং হাফছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় হাফছড়ি ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সুমনের সঞ্চালয় জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আঃ মালেক মিন্টুর উদ্বোধনে সভায় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, বিশেষ অতিথি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,জেলা মহিলা দলের সভানেত্রী কোহেলী দেওয়ান,গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম।

 

এসময় অন্যান্যদের মধ্যে সিন্দুকছড়ি ও গুইমারা উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ হাফছড়ি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কর্মীসভায় বক্তব্যে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় পাহাড়ের কোনো মানুষই নিরাপদ ছিলেন না, তারা সবসময় পাহাড়ে পাহাড়ি বাঙ্গালী দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে ফঁয়দা লুটতো, বর্তমান পাহাড়ের মানুষ বুজে গেছে তাদের কুটকৌশল। পাহাড়ের সম্প্রীতি বজায় রাখার জন্য আগামী নির্বাচনে পাহাড়ি বাঙালি সবাই মিলে পাহাড়ের কিংবদন্তি নেতা সাবেক এমপি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সফল চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া কে নির্বাচিত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর