বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

হারাগাছ থেকে অপহৃত স্কুলছাত্রী যশোরে উদ্ধার

রিপোর্টারের নাম / ১০৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ১৫, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।বৃহস্পতিবার (১৪মার্চ) ভোরে যশোরের ঝিকরগাছা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দু’জন হলেন, রংপুরের হারাগাছ উপজেলার বানুপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে শাহাজাহান ওরফে সানি (২০) ও শাহিন মিয়া (২৮)। মামলা সূত্রে জানা যায় গেছে, রংপুর জেলার হারাগাছ উপজেলার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ১৩ ফেব্রুয়ারি সকালে অপহরণ করে শাহাজাহান ওরফে সানি ও তার ভাই শাহিন মিয়া। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ৩ মার্চ হারাগাছ থানায় স্কুলছাত্রীর পিতা অপহরণ মামলা করেন।র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে অবহিত হয়ে র্যাব-৬ যশোর ক্যাম্প অপহরণের বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গোলবাকপুর এলাকা সানি ও শাহিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের জিম্মায় থাকা ভিকটিমকেও উদ্ধার করা হয়।ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে অপহৃত স্কুলছাত্রী র্যাবকে জানিয়েছে, স্কুলে যাওয়া আসার পথে অপহরণকারী সানি প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত। প্রস্তাবে রাজি না হওয়ায় ১৩ ফেব্রুয়ারি সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক অপহরণ করে তাকে গোলবাকপুর এলাকায় অপহরণকারীর নানা বাড়িতে আটকে রেখে বিয়েতে রাজি করার চেষ্টা করে। উদ্ধারকৃত স্কুলছাত্রী এবং অপহরণকারীদের রংপুরের হারগাছ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর