নুরুজ্জামান বাজিতপুর (প্রতিনিধি)
বাজিতপুর উপজেলায় হালিমপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী হালিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দাওয়াতি জনসভায় সভাপতিত্ব করেন হালিমপুর ইউনিয়ন জাময়াতের সভাপতি মাহমুদুল হাসান কাজল। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।
তিনি বলেন সুদ ভিত্তিক অর্থনীতির কারনে গরীব অসহায় মানুষেরা কষ্টে জীবন কাটাচ্ছে।
তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সুদ বাংলাদেশ থেকে বন্ধ করে দিবে।
আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা আমীর ডাক্তার ইয়াকুত আলী, নায়েবে আমীর ফারুক আহমেদ, সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন,সাবেক আমীর আবু তাহের মাস্টার, উপজেলা কর্মপরিষদ সদস্য ডাক্তার নুরুজ্জামান আশরাফ, মোঃ রুবেল খান, পৌরসভা সভাপতি হাজী আব্দুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাজিতপুর উপজেলা সেক্রেটারী হিজবুল্লাহ,হালিমপুর ইউনিয়ন শিবির সভাপতি বায়জিদ আহমেদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।