বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

হিট অ্যালার্টেও খোলা বেশিরভাগ কিন্টারগার্ডেন স্কুল 

রিপোর্টারের নাম / ১৯৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ২২, ২০২৪, ১:৪১ অপরাহ্ণ

শ্রীপুর প্রতিনিধি:

 

 

তাপপ্রবাহের কারণে স্কুল , মাদ্রাসা,কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটির আওতায় আসেনি বেশিরভাগ কিন্টারগার্ডেন স্কুল । গাজীপুরের শ্রীপুরে রোববার থেকে বেশিরভাগ কিন্তরগার্ডেন স্কুলগুলিতে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। গত শনিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের স্কুল, মাদ্রাসা,কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা করে। তবে শ্রীপুরের কিছুসংখ্যক কিন্টারগার্ডেন স্কুলে চালু করা হয়েছে মর্নিং শিফট, চলছে পাঠদান কার্যক্রম। শিশুরা যেনো তাপপ্রবাহের তীব্রতা বাড়ার আগেই তাদের পাঠ্য কার্যক্রম শেষ করতে পারে তাই এ ব্যবস্থা বলছেন কিন্তরগার্ডেন স্কুলের শিক্ষকরা ।

 

 

একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় , তারা রবিবার থেকে স্কুলের ক্লাসে অংশগ্রহণ করছেন ।তীব্র গরম অন্যদিকে লোডসেডিং সব মিলিয়ে সারা সময় হাঁসফাঁস করেন বেশিরভাগ শিশু শিক্ষার্থীরা।

 

আইসিডিডিআর,বি এক সতর্কবার্তায় জানিয়েছে তীব্র গরমে হিটস্ট্রোক রোধে যথাসম্ভব দিনের বেলা ঘরের বাহিরে কম বের হওয়া। একইসাথে রোধ এড়িয়ে চলা, বাহিরে বের হলে ছাতা , ক্যাপ বা টুপি ব্যবহার করা, বা কোন কাপড় দিয়ে মাথা ঢেকে রাখতে, ঢিলে ঢালা জামা কাপড় পরিধান করতে , সহজে হজম হয় এমন খাবার ,প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতেও বলা হয় ওই সতর্কবার্তায়। তবে কিন্টারগার্ডেন স্কুলের শিক্ষার্থীদের পরিধান করা ড্রেস সবসময় দেখা যায় সুসজ্জিত। পেন্ট,শার্ট, জামা ,জুতো, ক্যাপ, টাই এসব পরিধান করে বেশিরভাগ শিক্ষার্থীরা। এইসব পরিধানরত অবস্থায় তীব্র গরমে প্রখর রোদে ক্লাস শেষে বাড়ি ফিরে অসুস্থতার কবলেও পড়ছেন কেউ কেউ।

 

এ ব্যপারে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন বলেন , বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যপারে আমরা কোন নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর