মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

হুমকির দুই দিন না পেরুতেই ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক আরিফের উপর হামলা চালায় দুর্বৃত্তরা!

রিপোর্টারের নাম / ১৪৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১২:৫২ অপরাহ্ণ

রোমান আহমেদঃ শ্রীপুর, গাজীপুর :

 

গাজীপুরে এশিয়ান টিভির জেলা সংবাদদাতা আরিফ খান আবিরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তকারিরা। সংবাদ প্রকাশের তথ্য সংগ্রহের জন্য গেলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালায় জজ মিয়া ও তার স্ত্রী সহ আরও বেশ কয়েকজন। পরিকল্পিত হামলা বলে জানান ওই সাংবাদিক।এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করেছে আহত ওই সাংবাদিক।

 

(মঙ্গলবার) ৭ ফেব্রুয়ারি বিকালে শ্রীপুর উপজেলার নগরহাওলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আহত সাংবাদিককে।

 

হামলাকী জজ মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। এ হামলায় তার সাথে অজ্ঞাত ৬ জন দুর্বৃত্তকারি অংশ নেয়।

এর পূর্বে গত ৫ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে অজ্ঞাত এক ফোন নম্বর থেকে ওই আসামি আরিফ খান আবিরকে রাস্তায় পেলেই খুন জখম করবে বলে হুমকি দেন।

স্থানীয় তথ্যের বরাত দিয়ে জানা যায়,জজ মিয়া তার আপন সহোদর ছোট ভাই খলিল মিয়াসহ স্থানীয় ৩ জনকে গরুর চুরির ঘটনায় ফাঁসায়। এ ঘটনায় পুলিশ কোন তথ্য প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে অব্যাহতি দেয়। এ ধরণের ঘটনটায় স্থায়ীরা প্রতিবাদ জানায়। আর সেই সংবাদ সংগ্রহের সময় এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারী।

 

ঘটনার রাতেই জজ মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হলেও পলাতক অভিযুক্ত সকল আসামি। যার ফলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে , আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ঘটনার পরেই মামলা নেওয়া হয়েছে অভিযুক্ত আসামিদের ধরতে পুলিশের একাধিক দল। কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর