বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

১ম বারের মতো বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় কর্মসূচি পালিত

রিপোর্টারের নাম / ১১৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) উৎসবমুখর পরিবেশে প্রথম বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপিং

 

নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অত্যাবশ্যকীয় সেবা কেন্দ্রে প্রক্টর

 

প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, পরিচালক (ছাত্রকল্যাণ),

 

প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম ও শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়। বিগত ৬ মাস যাবৎ শিক্ষার্থীদের

 

প্রাথমিক পর্যবেক্ষণের পর আজ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হলো। বিগত এ ছয়মাসে ১৩২ ব্যাগ রক্তের চাহিদাপত্র এসেছে,

 

যার মধ্যে ৯৬ ব্যাগ ব্লাড দানে সক্ষম হয়েছে বশেমুরকৃবির শিক্ষার্থীরা। কর্মসূচি পালনকালে সন্তুষ্টি প্রকাশ করে বশেমুরকৃবি’র বাঁধন

 

শাখার আহ্বায়ক মোঃ শফিকুল আলম বলেন, যে মহৎ উদ্যোগ নিয়ে এ কর্মসূচি গ্রহণ করলাম সেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত

 

অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গাজীপুরের একটি মানুষও যাতে রক্তের অভাবে মারা না যান সে বিষয়ে সচেতনতামূলক কার্যপরিধি

 

ক্রমান্বয়ে বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ইতোমধ্যে বশেমুরকৃবি’র বাঁধন শাখা গাজীপুরের তিনটি ইউনিট, ভাওয়াল বদরে

 

আলম সরকারি কলেজ, টঙ্গী সরকারি কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে কাজ করে

 

যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় প্রক্টর বলেন, এ কর্মসূচির মুখ্য উদ্দেশ্যই হলো মানবতার সেবায় নিজেকে এগিয়ে আনতে

 

সচেতনতা তৈরি করা। এক্ষেত্রে শিক্ষার্থীরা যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ জন্য তিনি শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ

 

জানান। পরিচালক (ছাত্রকল্যাণ) বলেন, এ ধরণের মহতি উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখতে শিক্ষার্থীদের সকল ধরণের সহযোগিতা

 

নিশ্চিত করা হবে যাতে যেকোন সংকটে শিক্ষার্থীরা রক্তের যোগান নিশ্চিত করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী,

 

বিশ্বে প্রতি বছর ৯ কোটি ২০ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন। আর বাংলাদেশে বছরে ৮ থেকে ৯ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন যেখানে

 

পাওয়া যায় ৬ থেকে সাড়ে ৬ লাখ মাত্র। এ অতিরিক্ত রক্তের জন্য সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি ও রক্তদানের উপকারিতার কথা তুলে

 

ধরার পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উল্লেখ্য, বাংলাদেশে সরকারিভাবে ২২৩ টি রক্ত পরিসঞ্চালন কেন্দ্র (ব্লাড ব্যাংক) রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর