সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গাজীপুরে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্ম বিরতির দ্বিয়দিনের অবস্থান ধর্মঘট

রিপোর্টারের নাম / ১৩২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুরপ্রতিনিধি

 

 

বাংলাদেশে সরকারি চাকরিতে দীর্ঘদিনের বৈষম্যের শিকার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাঁদের ন্যায্য অধিকার আদায়ে আবারও আন্দোলনে নেমেছেন। ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সারাদেশে বিভিন্ন জায়গায় কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলছে। বিশেষ করে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আন্দোলন কর্মসূচি জোরালোভাবে চলেছে। সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দাবি করছেন, ১৯৯৪ সালের একটি সরকারি প্রজ্ঞাপনের ভিত্তিতে তাঁদেরকে ২য় শ্রেণির পদমর্যাদার অধিকার দেয়া হলেও, বাস্তবে তা কার্যকর হয়নি। এই আন্দোলনকে ঘিরে সার্ভে ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন এবং কারিগরি শিক্ষার প্রতি উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

সোমবার (৭ অক্টোবর, ২০২৪) সকাল থেকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন। এই কর্মসূচি চলে ১ থেকে ৩ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে গাজীপুসহ দেশের বিভিন্ন জায়গায় কর্মরত সার্ভে ইঞ্জিনিয়াররা অংশ নেন।

 

 

 

 

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের ভূমি ব্যবস্থাপনা, সড়ক, মহাসড়ক নির্মাণ, নদী-খাল খনন, ব্রীজ ও বাঁধ নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁরা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করলেও তাঁদের ন্যায্য মর্যাদা দেওয়া হয়নি। ১৯৯৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেলে রাখা কথা ছিল। কিন্তু বাস্তবে তাঁদেরকে ১৪/১৫/১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে, যা স্পষ্টতই বৈষম্যমূলক।

নেতারা আরও বলেন, ২০১৮ সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমতূল্য পদে নিয়োগ দেয়ার সুস্পষ্ট উল্লেখ থাকলেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেই মর্যাদা দেওয়া হচ্ছে না। প্রযুক্তি নির্ভর এই সময়ে যেখানে কারিগরি শিক্ষার চাহিদা বাড়ছে, সেখানে সরকারের এমন উদাসীনতা হতাশাজনক।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, নিয়মিত আবেদন ও তাগিদ দেওয়া সত্ত্বেও তাঁদের দাবিগুলো উপেক্ষা করা হয়েছে। ১০ম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়ন না হলে সামনে আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতৃবৃন্দ। সারাদেশের অন্যান্য জেলার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একই দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়।

তারা আরও বলেন, সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই আন্দোলন শুধুমাত্র তাঁদের অধিকার আদায়ের লড়াই নয়, বরং এটি কারিগরি শিক্ষার মূল্যায়ন এবং কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার বৃহত্তর প্রয়াস। সরকারের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ইঞ্জিনিয়ারদের মর্যাদা নিশ্চিত করা।

এসময় উপস্থিত ছিলেন মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুস সাত্তার, মো. অলি উল্লাহ, মো. রফিকুল ইসলাম মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সুমসুজ্জামান, মো. ফারুক আহমেদ, মো. মামুনুর রশিদ, মো. সাজ্জাদ হোসেন, মো. আল-মেহেদী হাসান, মো, নাজমুল মো, মামুন হোসেন, মো,মনির হোসেন, মো,সালাহউদ্দিন ও মো,ওমর ফারুক,প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর