রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

১০,০০০ মেগাহার্টজ ব্যাটারির কনসেপ্ট ফোন উন্মোচন করল রিয়েলমি

রিপোর্টারের নাম / ১১৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মে ৬, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট

 

তরুণ প্রজন্মের পছন্দের অন্যতম প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোনের ব্যাটারি সংক্রান্ত সমস্যার সমাধান করার লক্ষ্যে একটি ১০,০০০ মেগাহার্টজ ব্যাটারি সম্বলিত কনসেপ্ট ফোন উন্মোচন করেছে। আলট্রা-ব্যাটারি থাকা সত্ত্বেও ব্যবহারকারীদের চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য রিয়েলমি ফোনটির পুরুত্ব রেখেছে ৮.৫ মিলিমিটারেরও কম এবং ওজন ২০০ গ্রামের সামান্য বেশি।

প্রযুক্তিগত উদ্ভাবনের কথা মাথায় রেখে ফোনটিতে আলট্রা-হাই সিলিকন-যুক্ত অ্যানোড ব্যাটারি থাকছে, যেখানে ১০ শতাংশ থাকছে সিলিকন। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে যা সর্বোচ্চ। সেই সাথে ৮৮৭ ওয়াট আওয়ার্স পার লিটার এর শক্তি যা লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

গঠনগত উদ্ভাবনের ক্ষেত্রে, রিয়েলমি “মিনি ডায়মন্ড আর্কিটেকচার” চালু করেছে যা ব্যাটারির স্থান অপ্টিমাইজ করার জন্য অভ্যন্তরীণ নকশাকে নতুন করে তুলেছে। মাত্র ২৩.৪ মিলিমিটার এর বিশ্বের সবচেয়ে সরু অ্যান্ড্রয়েড মেইনবোর্ড তৈরি করেছে রিয়েলমি এবং ৬০টিরও বেশি আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে। প্রোটোটাইপের আধা-স্বচ্ছ ব্যাককভারের মাধ্যমে বিশাল ব্যাটারি এবং ক্ষুদ্রায়িত মেইনবোর্ড দেখা যায়।

রিয়েলমি ধারাবাহিকভাবে ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছে। জিটি নিও৩-এর ১৫০ ওয়াট ফাস্ট-চার্জিং থেকে জিটি৩-এর ২৪০ ওয়াট এবং ৩২০ ওয়াট ধারণার ফোন পর্যন্ত, রিয়েলমি তার ব্যবহারকারীদের জন্য যুগান্তকারী এবং কার্যকর সমাধান সরবরাহ করে চলেছে।

রিয়েলমি বিশ্বাস করে আসন্ন জিটি ৭ সিরিজ আরও বেশি চমক নিয়ে আসবে এবং ইন্ডাস্ট্রিতে রিয়েলমির শীর্ষস্থানীয় অবস্থানকে আরও শক্তিশালী করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর