শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ শ্রীপুরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে ইসমাইল হোসেন ফাউন্ডেশন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই  বঙ্গোপসাগর থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক  ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান -কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায়  প্রান গেল কয়রার শিশু কন্যা রাবেয়ার

১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

রিয়াজুল হক সাগর, রংপুর / ৮৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুন ২১, ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১১ (এগারো) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক অন্ধকারের সুযোগ নিয়ে কৌশলে পালিয়ে যায়।২০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১টা ৪৫ মিনিটে কাউনিয়া থানাধীন সাহাবাজ মৌজার কাউনিয়া দাখিল মাদ্রাসার সামনে কুড়িগ্রাম-লালমনিরহাট টু রংপুরগামী মহাসড়কে এ ঘটনা ঘটে। থানার এসআই মোঃ সাহানুর আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন হাইওয়ে-০২ পার্টির সঙ্গে দায়িত্ব পালনকালে এ অভিযান পরিচালনা করেন।পুলিশ জানায়, একটি প্রাইভেটকার তাদের উপস্থিতি টের পেয়ে রাস্তার উপর গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ব্যাকডালা হতে তিনটি পোটলায় (৫ কেজি + ৩ কেজি + ৩ কেজি) মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো লাল পলিথিনে মোড়ানো, পাটের সুতলি দিয়ে বাধা এবং সাদা-খাকি রঙের স্কচটেপে প্যাঁচানো ছিল।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আব্দুর লতিফ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ ধারায় মামলা (নং-০৯, তারিখ-২১/০৬/২০২৫ খ্রিঃ) রুজু করা হয়।উদ্ধারকৃত মাদক ও আলামতসহ মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর