সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

১১ বছরের মেয়ের সামনেই বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ! গ্ৰেফতার ৩ জন

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৬২ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর মহানগর যুবদলের নেতা আবু নাহিদ ওরফে হাসান নাহিদ হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত আবু নাহিদ ওরফে হাসান নাহিদ ছিলেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন অন্যতম সেনানী এবং দুঃসময়ে রাজপথের সাহসী সহযোদ্ধা। তিনি গাজীপুর সদর মেট্রো থানার অন্তর্গত যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের হারিনাল বাজারে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে সন্ত্রাসীরা তার ওপর নৃশংস হামলা চালায়। এ সময় তার ১১ বছর বয়সি মেয়ের সামনে আবু নাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৪ জানুয়ারি ২০২৬ ইং, বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গাজীপুর মহানগর যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর