বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

১১ বার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন ফারহানা আফরোজ জেমি

রিপোর্টারের নাম / ১৪৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুন ১১, ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ণ

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

 

১১ বার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন ফারহানা আফরোজ জেমি
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়ছার এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ২০২৪ সালের জুন মাসের মাসিক অপরাধ সভা সোমবার ১০ জুন অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণে সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জন এবং বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক, জঙ্গিবাদ ও চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

২০২৪ সালের মে মাসের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার টাঙ্গাইল জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরূপ ক্রেস্ট প্রদান করেছেন।

এবারও মধুপুর ও ধনবাড়ী উপজেলার গর্ব, সৎ ও আদর্শবান পুলিশ অফিসার সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি মে মাসে অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য টানা ১১ বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

তার এই বিশাল সাফল্যের জন্য মধুপুর সার্কেলের আওতাধীন মধুপুর ও ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ, আলোকদিয়া ও অরণখোলা পুলিশ ফাঁড়ির আইসিসহ সকল ফোর্স আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর