শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

১৮ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪,

রিপোর্টারের নাম / ২৫৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ৫:২৪ অপরাহ্ণ

অনুপ তালুকদার, মধ্যনগর প্রতিনিধি।

সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধ ভাবে আমদানিকৃত ১৮ বস্তা ভারতীয় চিনি জব্দসহ ৪ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি ) বিকাল সাড়ে ৫টার দিকে
বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের গড়াকাটা গ্রামের সামনে কাঁচা রাস্তা হতে মধ্যনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩টি ব্যাটারি চালিত অটো রিকশা থেকে ১৮ বস্তা আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দসহ ৪ চোরাকারবারিকে আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার কালাগড় গ্রামের আব্দুল গফুরের ছেলে আলী আমজাদ(২০),হোসেনপুর গ্রামের মো.শামছুদ্দীনের ছেলে আবু সাঈদ (১৯),নেত্রকোনা জেলার চরপাড়া গ্রামের বাবুল সরকারের ছেলে সুকান্ত সরকার(২২),ঠাকুরাকোনা গ্রামের আব্দুল ছামাদের ছেলে মোখলেছ মিয়া(৪২)

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান,অবৈধভাবে ভারত থেকে চিনি আমদানির সময় অভিযান চালিয়ে ১৮ বস্তা ভারতীয় চিনি জব্দসহ ৪ জনকে আটক করা হয়েছে।গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর